টপ

১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জাওয়ান ও কুশমন্ডি বন দপ্তরের কর্মীরা হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি প্রাণ সাগর এলাকায়। সে সময় এক ব্যাক্তিকে দেখে সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা তার তল্লাশী করলে তার কাছ থেকে একটি তরল ও একটি সুকনো দুটি জার ভর্তি দুই দুই পাউন্ড করে মোট চার পাউন্ড সাপের বিষ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে। ঘটনায় ওই ব্যাক্তিকে গ্রেফতার করে বিএসএফ। ধৃত ব্যাক্তির নাম সুদেব তিগ্যা(৩৭), বাড়ি তপন থানার বালাপুর ধাইনগর এলাকায়। বিএসএফ ও বনদফতরের প্রাথমিক অনুমান সাপের বিষ গুলি বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে আনা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও বনদফতর। কারা এই বিষ নিয়ে এসেছে আর কোথায় বা নিয়ে যাচ্ছিল পুরো ঘটনায় জানতে সাপের বিষ সহ ধৃত সুদেব তিগ্যাকে উত্তর দিনাজপুরে বিএসএফ হেড কোয়ার্টারে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা।

         এ বিষয়ে  BSF  রায়গঞ্জ সেক্টারের DIG  টি জি সিমতে জানান , গোপন সূত্রে খবর পেয়ে তারা ও বিএসএফ ফুলবাড়ি এলাকায় হানা দেয়। সেই সময় দুটি জার ভর্তি 2  পাউন্ড করে দুটি জারে একটিতে শুকনো আর একটি জারে তরল কোবরা সাপের বিষ উদ্ধার জয় সুদেব তিগ্যা নামে এক ব্যাক্তির কাছ থেকে। উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্যে 12 কোটি টাকা। বিষ গুলি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছিল। এখান থেকে বিষ গুলি অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। সেই সময় তারা সাপের বিষ গুলি উদ্ধার করেন। ঘটনায় সুদেব তিগ্যাকে গ্রেফতার করা হয়েছে।

           যদিও এই ঘটনায় গ্রেফতার সুদেব তিগ্যা জানান, তিনি পেশায় একজন কৃষক। এই সমস্ত কাজের সাথে তিনি যুক্ত না তাকে ফাঁসানো হচ্ছে। তার এক বন্ধু বলে তাকে অনেক টাকা দিবে যদি সে এই জিনিসটি পৌঁছে দিতে পারে। তার জন্য সে এই কাজটি করেছে। এর আগে সে কোন দিন এই সমস্ত কাজ করেনি। 

          প্রসঙ্গত, মাস দেড়েক আগে হিলি সীমান্ত থেকে একটি জার ভর্তি সাপের বিষ উদ্ধার করেছিল বিএসএফ। এমনকি কিছু দিন আগে বংশীহারী থানার দৌলতপুর এলাকা থেকেও সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করেছিল বিএসএফ। ফের সাপের বিষ উদ্ধার। এবার দুটি জার।